বলবিন্দরের ঘটনায় এবার মুখ খুলল কলকাতা পুলিশ
বিজেপি নবান্ন চলো অভিযানের বলবিন্দর সিং নামে এক শিখ ধর্মাবলম্বীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যাওয়াতে খানিক কোণঠাসা গেরুয়া শিবির। এদিকে বলবিন্দরের গ্রেফতারির সময় তার পাগড়ি টেনে খুলে নেওয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। এবার তা নিয়েই মুখ খুলল কলকাতা পুলিশ। এই ইস্যুতে ক্রমশ রাজনীতির পারদ চড়তে থাকলে গোটা ঘটনার বিবরণ দিতে একটি টুইট পোস্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল কলকাতা পুলিশ।
যদিও এই ক্ষেত্রে বলবিন্দরের পাগড়ি খোলার অভিযোগ স্বীকার করা হলেও তা ইচ্ছাকৃত ভাবে করা হয়নি বলেই শুক্রবার রাতের টুইট বার্তায় জানানো হয় কলকাতা পুলিশের তরফে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পষ্ট বক্তব্য, “ ধস্তাধস্তির সময়েই বলবিন্দরের মাথা থেকে পাগড়ি আচমকাই খুলে যায়। কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ এই কাজ করেনি। এটা কোনোভাবেই আমাদের উদ্দেশ্যও নয়।'”
একইসাথে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে আরও লেখা হয়, “ আমরা প্রতিটি ধর্মের মানুষকেই সমান চোখে দেখি। অ্যারেস্ট করার আগে বলবিন্দরকে পাগড়ি পরে নিতেও বলা হয়েছিল। ” তাদের কথার প্রমাণ স্বরূপ থানায় নিয়ে যাওয়ার আগে পুলিশ ভ্যানের পাশে পাগড়ি পরিহিত বলবিন্দরের ছবিও পোস্ট করা হয় পুলিশের তরফে।

Post a Comment